calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মেসি এমএলএস’র সবচেয়ে দামি খেলোয়াড় কতো টাকা বেতন পান?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মেসি এমএলএস’র সবচেয়ে দামি খেলোয়াড় কতো টাকা বেতন পান?

লিওনেল মেসি ঠিক কতো টাকার চুক্তিতে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন সেটা তখন জানা যায়নি। টাকার অঙ্কটা ছিল গোপন। তবে এক বছরের মাথায় প্রকাশিত হলো মায়ামিতে তার প্রাপ্ত টাকার অংশ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ মে ২০২৪ • সকাল ১১:৪১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩২২ বার পঠিত

মেজর লিগ সকার (এমএলএস) খেলোয়াড় সংঘ একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। সেটা অনুযায়ী মেসি বছরে মূল বেতন পান ২০.৪৫ মিলিয়ন ডলার। অর্থাৎ আড়াই বছরের চুক্তিতে তিনি মায়ামি থেকে মোট পাবেন ১৫০ মিলিয়ন ডলারের মতো।

এর বাইরে অবশ্য অন্যান্য সুযোগ-সুবিধা আছে আর্জেন্টাইন অধিনায়কের। বিশেষ করে অ্যাডিডাসের সঙ্গে তার এন্ডোর্সমেন্ট ও ব্রডকাস্ট পার্টনার অ্যাপলের সঙ্গে লভ্যাংশ ভাগাভাগির চুক্তি থেকেও ভালো আয় করেন তিনি।

২০.৪৫ মিলিয়ন মূল বেতন নিয়ে মেসি এমএলএস’র সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বছরে ১৫.৪৪ মিলিয়ন নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টরেন্টো এফসি’র ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিগনি। আর মেসির সতীর্থ সার্জিও বুসকেটস ৮.৭৭ মিলিয়ন নিয়ে আছেন তালিকার তৃতীয় স্থানে।

এক বছর আগে শিকাগো ফায়ারের ফরোয়ার্ড জারদান শাকিরি ছিলেন এমএলএস’র সবচেয়ে দামি খেলোয়াড়। তবে এখন ৮.১৫ মিলিয়ন ডলার বেতন নিয়ে নেমে গেছেন চতুর্থ স্থানে।

এক মৌসুমে মায়ামি খেলোয়াড়দের মোট মূল বেতন দেয় ৪১.৬৮ মিলিয়ন ডলার। যা মেজর লিগ সকারের অন্য যেকোনো ক্লাবের তুলনায় সর্বোচ্চ। টরেন্টো সিটি দেয় ৩১.৪১ মিলিয়ন ডলার। শিকাগো দেয় ২৫.১৩ মিলিয়ন, নাশভিলে দেয় ২১.৪ মিলিয়ন আর এফসি সিনসিনাটি দেয় ১৮.৭১ মিলিয়ন।

শুধু তাই নয়, মেজর লিগের সামগ্রিক কম্পেসেসনের পরিমাণও বেড়েছে। ২০২৩ সালে যা মোট ছিল ৫ লাখ ২৮ হাজার ৯৮৪ ডলার। ১২.৪ শতাংশ বেড়ে এবার সেটা হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৩৯০ ডলার।

tag ট্যাগ: #111