নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার বাবার মরদেহ তাদের বাড়ির পাশে বাগানে পড়ে রয়েছে। তার ধারণা, তার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে তার বাবার সাথে কারও বিরোধ ছিল না বলেও দাবি তার। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক এবং বিচার দাবি করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগান থেকে কালা মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পুলিশের ধারণা, কালা মিয়াকে অণ্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের কাজ করছে পুলিশ।