calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ দশ উইকেটের দাপুটে জয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ দশ উইকেটের দাপুটে জয়ে

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। যার জন্য ব্যাপক সামালোচনার শিকার হতে হয় ক্রিকেটারদের। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। সম্মান রক্ষার ম্যাচে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ মে ২০২৪ • দুপুর ১২:২২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৪৩ বার পঠিত

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট শূন্য থেকে ৪৮ রান তুলতে পারে টাইগাররা।

দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ৩৯ বলে ফিফটি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত সৌম্য সরকারের ২৯ বলের ৪৩ রান এবং তামিমের ৪২ বলের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে ৫০ বল এবং ১০ উইকেট হাতে থাকে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে যুক্তরাষ্ট্রে দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর এবং আন্ড্রিস গাউস। দুজনের ব্যাট থেকে আসে ৪৬ রান। পঞ্চম ওভারে গাউসকে ফিরিয়ে টাইগারদের ব্রেকথ্রু এনে সাকিব আল হাসান।

পরের ওভারে ২০ বলে ১৮ রান করে আউট হন আরেক ওপেনার জাহাঙ্গীর। এদিন ইনিংস বড় করতে পারেননি নিতিশ কুমার। ৯ বলে ৩ রান করেন তিনি। এরপর মিলিন্ড কুমার ২০ বলে ৭ রান এবং অ্যারেন জোনেস ৭ বলে ২ করে আউট হন।

শ্যাডলি ফন শ্যালকউইককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কোরি এন্ডারসন। তবে শ্যাডলি ১৭ বলে ১২ রান এবং ১৮ বলে ১৮ রান করে আউট হন এন্ডারসন। শেষ দিকে জাসদ্বীপ সিং ৭ বলে ৬ রান এবং কেনজিগে শূন্য করে আউট হলে নয় উইকেট হারিয়ে ১০৪ রানের লড়াকু পুঁজি পায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয় উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও তানজিম সাকিব, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান একটি করে উইকেট নেন।

tag ট্যাগ: #222