calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / মাকে কুপিয়ে হত্যা মাদকের টাকার জন্য , আটক ছেলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

মাকে কুপিয়ে হত্যা মাদকের টাকার জন্য , আটক ছেলে

মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় রীনা আক্তার (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে (৩০) আটক করেছে পুলিশ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ জুন ২০২৪ • দুপুর ১২:২২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৪ বার পঠিত

রোববার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মাঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওমর ফারুক মাদকাসক্ত ছিলেন। রোববার রাতে মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা দাবি করেন তিনি। এ সময় রীনা আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন ছেলে ওমর ফারুক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ওমর ফারুককে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

tag ট্যাগ: #1111