calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / যত ভোটে বিজয়ী, তত গাছ লাগাবেন দেব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

যত ভোটে বিজয়ী, তত গাছ লাগাবেন দেব

ভারতীয় বাংলা সিনেমার নায়ক দেব লোকসভার নির্বাচনে ঘাটাল আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তৃণমূলের টিকিট নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি। যত ভোটে বিজয়ী হয়েছেন, ততগুলো গাছ রোপণের ঘোষণা দিয়েছেন ‘পাগলু’খ্যাত দেব।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ • দুপুর ০২:৩৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ঘাটাল আসনে দেবের প্রতিদ্বন্দ্বী ছিলেন চিত্রনায়ক হিরণ চ্যাটার্জি। এবার দেব মোট ভোট পেয়েছেন ৮ লাখ ৪১ হাজার ১৯৫টি। বিজেপি প্রার্থী হিরণকে এক লাখ ৮২ হাজার ভোটে পরাজিত করেছেন। দেব মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে ঘোষণা করেছিলেন, যত ভোটে বিজয়ী হবেন তত সংখ্যক গাছ রোপণ করবেন। বিজয়ী হওয়ার পরই এ কার্যক্রম শুরু করেছেন দেব।

দেবের সহকারি রামপদ মান্না সংবাদমাধ্যমটিতে বলেন, ‘দেবের ঘোষণা অনুযায়ী, তিনি যত ভোটে জিতেছেন ততগুলো গাছ লাগানো হবে সাতটি বিধানসভা এলাকায়। এরইমধ্যে চারাগাছের জন্য ১০টি নার্সারি অর্ডার দেওয়া হয়েছে। প্রথম দফায় দু’লাখ গাছ লাগানো হবে।’

আকাশমণি, শাল, সেগুনের মতো গাছ যেমন লাগানো হবে, তেমনই আম, কাঁঠাল, জাম গাছও লাগাবেন। বৃষ্টি শুরু হলেই নিজের হাতে গাছ লাগানোর কাজ দেব শুরু করবেন বলে জানিয়েছেন রামপদ।

tag ট্যাগ: #111