calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ডামুড্যায় অন্তঃসত্ত্বা নারীকে হত্যাচেষ্টার অভিযোগ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ডামুড্যায় অন্তঃসত্ত্বা নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যায় ফাতেমা মুন্নি (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার (৫ জুন) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ • দুপুর ০২:৪২
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৩০ বার পঠিত

আহত মুন্নি উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিলই এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।  

অভিযুক্তের নাম শরিফুল শেখ। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার চরপদ্মবিল এলাকার তৈয়ব শেখের ছেলে।  

ভুক্তভোগী নারী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন ছৈয়ালের মেয়ে মুন্নির সঙ্গে অন্তত ছয় বছর আগে বিয়ে হয় ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিলই এলাকার বিল্লাল হোসেনের। তাদের সংসারে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মুন্নি এক বছর আগে মোবাইলফোনে পরিচয়ের মাধ্যমে পুনরায় বিয়ে করেন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার চরপদ্মবিল এলাকার তৈয়ব শেখের ছেলে শরিফুল শেখকে। তবে কয়েক মাস সংসার করার পরে মুন্নি জানতে পারেন, শরিফুলের আরেকটি স্ত্রী রয়েছেন। পরে শরিফুলকে ডিভোর্স দিয়ে প্রথম স্বামী বিল্লাল হোসেনের কাছে ফিরে আসেন তিনি।

এদিকে, এ ঘটনার পর থেকেই ক্ষিপ্ত হন শরিফুল। তিনি মুন্নিকে তার সংসারে ফিরে যাওয়ার জন্য একাধিকবার কল দিয়ে বিরক্ত করতে থাকেন। বুধবার (৫ জুন) সন্ধ্যার দিকে মুন্নিকে আর বিরক্ত করবেন না বলে শেষ বারের মতো দেখা করার কথা বলে ডামুড্যায় আসেন শরিফুল। এক পর্যায়ে তারা দেখা করেন এবং রিকশায় মন্নিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। তারা রিকশা নিয়ে কুতুবপুর এলাকায় এলে হঠাৎ শরিফুল তার পকেট থেকে একটি ছুরি বের করে পেটে মধ্যে ঢুকিয়ে দেন। সেসময় মন্নি নিজেকে বাঁচাতে চেষ্টা করলে তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে জখম করে পালিয়ে যান শরিফুল। পথচারীরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক।

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার অমিত সেনগুপ্ত বলেন, মুন্নিকে গুরুতর আহতাবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পেটের নিচের অংশের আঘাতটি খুবই গুরুতর। মন্নি জানিয়েছেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ফলে এ অবস্থায় তার দ্রুত অপারেশন প্রয়োজন। যদি সঠিক সময়ে চিকিৎসা না হয়, তবে তার জীবন সংশয় হতে পারে।  

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, এক নারীকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার করা হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জেনেছি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

tag ট্যাগ: #1111