calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ইসলামী ব্যাংকের ৩৯৫তম শাখা উদ্বোধন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ইসলামী ব্যাংকের ৩৯৫তম শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশের ৩৯৫তম শাখা উদ্বোধন হলো রংপুরের বদরগঞ্জে।

person
উপজেলা প্রতিনিধি verified
Senior Reporter
schedule প্রকাশ: সোমবার, ১০ জুন ২০২৪ • সকাল ১১:১৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

রোববার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। 

এ সময় তিনি বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। দুই কোটি ৩০ লাখ গ্রাহকের এই ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন।

১ লাখ ৫৫ হাজার কোটি টাকা আমানতের এই ব্যাংকের বিনিয়োগে দেশের ১১ শরও বেশি তৈরি পোশাক কারখানা, এক হাজারের বেশি বস্ত্র কারখানা, আড়াই হাজারের বেশি কৃষিশিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

ইসলামী ব্যাংক অ্যাপভিত্তিক লেনদেনেও শীর্ষ অবস্থানে আছে উল্লেখ করে ব্যাংক কর্মকর্তাদের আন্তরিক সেবা প্রদানের নির্দেশ দেন এমডি।

স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগের মাধ্যমে বদরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প প্রসারে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, উপ ব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দীন ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ব্যাংকের রংপুর জোনপ্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান ও বদরগঞ্জ শাখাপ্রধান মো. মোস্তাফিজুর রহমান সরকার।

tag ট্যাগ: #111