calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / বেড়েছে সব মসলার দাম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বেড়েছে সব মসলার দাম

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব কোরবানি ঈদের আর মাত্র তিন দিন। এরই মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে সব ধরনের মসলার দাম বেড়েছে খুচরা ও পাইকারি বাজারে। বৃহস্পতিবার (১৩ জুন ) রাজধানীর নিউ মার্কেট ও কারওয়ান...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ • দুপুর ১২:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬৯ বার পঠিত

নিউ মার্কেটে এক সপ্তাহ আগেও প্রতি কেজি জিরা ৬৬০-৬৮০ টাকা করে বিক্রি হলেও বর্তমানে কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। একইভাবে প্রতি কেজি কালো এলাচ ২ হাজার ৪৫০ থেকে ২০০ টাকা বেড়ে ২ হাজার ৬৫০ টাকা, সাদা এলাচ ৩ হাজার ৫০ থেকে ২৩০ টাকা বেড়ে প্রতি কেজি ৩ হাজার ২৮০ টাকা, দারুচিনি ৩৮০ থেকে ৪০ টাকা বেড়ে প্রতি কেজি ৪২০ টাকা, লবঙ্গ ১ হাজার ৬০০ থেকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি ১ হাজার ৬৮০ টাকা এবং গোল মরিচ ৭৬০ থেকে ১০০ টাকা বেড়ে প্রতি কেজি ৮৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, প্রতি কেজি আদা ২০০ থেকে বেড়ে ২৭০ টাকায়, প্রতি কেজি রসুন ২৪০ থেকে বেড়ে থেকে ২৭০ টাকা এবং শুকনা মরিচ প্রতি কেজি ৩৫০ থেকে বেড়ে ৪০০ টাকায় এবং গুঁড়া হলুদ প্রতি কেজি ২০০ থেকে বেড়ে টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের পাইকারি মসলা বিক্রেতা সরোয়ার হোসেন বলেন, কোরবানি ঈদের আগে সব ধরনের মসলার চাহিদা বাড়ে। তাই ঈদ যত ঘনিয়ে আসছে, তত দাম বাড়ছে। গত বছরের তুলনায় এবার মসলার বাজার অনেকটা চড়া। আগামী দু’দিন দাম আরও বাড়তে পারে বলেও জানান এই ব্যবসায়ী।

নজরুল ইসলাম নামের আরেক মসলা বিক্রেতা বলেন, আমরা সকল ধরনের মসলা খুচরা এবং পাইকারি বিক্রি করছি। ঈদ উপলক্ষে কিছু দিন আগেই পর্যাপ্ত মসলা কিনে রেখেছি। গত বছরের তুলনায় এবার সব মসলার দাম বেশি। আমাদেরও বেশি দামে মসলা কিনতে হচ্ছে, তাই ঈদের বাজার শুরু না হলেও পাইকারি ও খুচরা দুই বাজারেই মসলার দাম একটু বেড়েছে।

এদিকে, মসলার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। মনোয়ারা নামের এক ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবার মসলার দাম অনেক বেশি। সাধারণ মানুষ দাম বেশির কারণে তেমন মসলা কিনতে পারছে না। প্রতি বছর কোরবানির ঈদের আগেই সব ধরনের মসলার দাম বাড়ে। এবারও ঠিক তাই হয়েছে। এসব দেখার কেউ নেই।

কারওয়ান বাজারে মসলা কিনতে আসা এক গণমাধ্যমকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিটি জিনিসের দাম কারণে-অকারণে বাড়ে। পেঁয়াজ, রসুন, আদা এসবের দাম অনেকদিন থেকেই বাড়তি। আজ দেখছি, ব্যবসায়ীরা হলুদ, মরিচ, জিরা, এলাচ এসবের দামও বেশি চাচ্ছে। কোরবানি দেবো বলে বাধ্য হয়ে কিনতে হচ্ছে। সত্যি বলতে কী, বাজারে নজরদারি এবং ব্যবসায়ীদের কোনও জবাবদিহিতা নেই বলেই এমন অরাজক অবস্থা।

tag ট্যাগ: #1111