নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের আলোচিত উইকেটে স্বাগতিক যুক্তরাষ্ট্র-ভারত ম্যাচটি যে লো স্কোরিং হবে সেটি অনুমান করাই যাচ্ছিল।এই মাঠে এখনো ১২০ পার করতে পারেনি কোন দল।
আগে ব্যাট করতে নেমে খেই হারানো যুক্তরাষ্ট্রের শুরুটা অবশ্য এতোই ধীরগতির ছিল যে এক পর্যায়ে ৯০-১০০ রানও অনেক দূরের পথ বলে মনে হচ্ছিল।
অর্শদীপ সিংয়ের বোলিং তোপে প্রথম ছয় ওভারে স্বাগতিকেরা দুই উইকেট হারিয়ে তুলতে পারে কেবল ১৮ রান।প্রথম ওভারে ২ উইকেট মাত্র ৪ রান দিয়ে ওপেনার শায়ান জাহাঙ্গীর ও ইনফর্ম আন্দ্রিস গাউসকে ফেরান অর্শদীপ।তৃতীয় উইকেটে অ্যারন জোন্স ও স্টিভেন টেলর ২২ রানের জুটি গড়লেও নিয়েছেন ৩৮ বল।অ্যারন জোন্স হার্দিক পান্ডিয়ার বলে যখন ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরলেন তখন ৭.২ ওভারে দলের রান ২৫।তবে পাঁচে নিতিশ কুমারের ২৩ বলে ২৭ কার্যকরী ইনিংস যুক্তরাষ্টকে লড়াকু সংগ্রহ এনে দেয়।টেলরের ব্যাট থেকে আসে ২৪ রান।
কঠিন উইকেটে রান তাড়ার শুরুতেই ধাক্কা খায় ভারত। সৌরভ নেত্রবালকারের করা প্রথম ওভারেই অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচে ১ ও ৪ রানে আউট হওয়ার পর গতকাল কোহলির ইনিংস থামে ০ রানে।
দ্বিতীয় ওভারে এসে ৩ রান করা রোহিত শর্মাকেও স্লো বলের ফাঁদে ফেলেন সৌরভ। শুরুর ধাক্কা সামলে ভারতকে টানেন ঋষভ পন্ত ও সূর্যকুমার যাদব। দুজনের জুটিতে ওঠে ৩২ বলে ২৯ রান।১২ বলে ১৫ রান করেন কোরি এন্ডারসন।
১১০ রানের টার্গেটও কঠিন পিচে ভারতের জন্য সহজ হবেনা সেটা জানা ছিল। সেটি আরও কঠিন হয় শুরুতে দলটি জোড়া ধাক্কা খেলে।সৌরভ নেত্রবালকারের স্লো বলে রানের খাতা খোলার আগেই ফেরেন কোহলি।এ নিয়ে আসরে তিন ম্যাচেই এক অংকে সাজঘরে ফিরলেন সেরা এই ভারতীয় ব্যাটসম্যান। প্রথম দুই ম্যাচে ১ ও ৪ রানে আউট হওয়ার পর গতকাল কোহলির ইনিংস থামে ০ রানে।
দ্বিতীয় ওভারে এসে ৩ রান করা রোহিত শর্মাকেও স্লো
বলের ফাঁদে ফেলেন সৌরভ। শুরুর ধাক্কা সামলে ভারতকে টানেন ঋষভ পন্ত ও সূর্যকুমার যাদব। দুজনের জুটিতে ওঠে ৩২ বলে ২৯ রান।
২০ বলে ১৮ রানে পন্ত থামলেও ভাগ্যকে পাশে নিয়ে এগিয়ে যান সূর্যকুমার। ২২ রানে শ্যাডলি ফন শালকভিকের বলে তিনি জীবন পান সৌরভের হাতে। সুযোগ কাজে লাগিয়ে শিবম দুবের সঙ্গে স্বাচ্ছন্দ্যে রান বাড়াতে থাকেন সূর্যকুমার।
চাপের মুখে হিসেবেও গড়মিল করে বসে যুক্তরাষ্ট্র। দুইবার সতর্ক করার পরও নতুন ওভার শুরু করতে সময় বেশি নেওয়ায় ৫ রান পেনাল্টি হয় তাদের। ১৫তম ওভারে ওই ঘটনার পর ম্যাচ শেষ করতে সূর্যকুমার বেশি সময় নেননি। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০তম অর্ধশতক করে ১৯তম ওভারে ভারতকে জয় এনে দেন। ৪৯ বলের ইনিংসে ২টি চার ও ২টি ছক্কা মারেন সূর্যকুমার, দুবে অপরাজিত থাকেন।