calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ডিএসইতে পিই রেশিও কমেছে ২.৫৭ শতাংশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ডিএসইতে পিই রেশিও কমেছে ২.৫৭ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ জুন) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ২.৫৭ শতাংশ। পুঁজিবাজারে ধরাবাহিক পতনের কারণে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ জুন ২০২৪ • বিকাল ০৫:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৯ বার পঠিত

শনিবার (১৫ জুন) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২৫ পয়েন্ট বা ২.৫৭ শতাংশ। 

এর আগের সপ্তাহের (২ থেকে ৬ জুন) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৭১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছিল ০.০৭ পয়েন্ট বা ০.৭২ শতাংশ। 

২৪ খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৫.৮৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ৭.১২ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৭.৯৩ পয়েন্টে, সিমেন্ট খাতে ৯.১৩ পয়েন্টে, পাট খাতে ১০.৯৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৭৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১২.৫০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৩.১৬ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৩.২০ পয়েন্টে, আর্থিক খাতে ১৩.৪৪ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১৩.৫৩ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৫.৬৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতে ১৬.২৩ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ১৬.৭০ পয়েন্টে, আইটি খাতে ১৮.০৪ পয়েন্টে, ট্যানারি খাতে ১৯.৮৬ পয়েন্টে, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৫.৮৪ পয়েন্টে, বিবিধ খাতে ৩০.৮৪ পয়েন্টে ও সিরামিক খাতে ৭১.৫২ পয়েন্টে অবস্থান করছে। 

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। এ হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে মনে করে বিএসইসি। সেই হিসেবে গত বৃহস্পতিবার ডিএসইর পিই দাঁড়িয়েছে ৯.৪৬ পয়েন্টে।

tag ট্যাগ: #111