calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ব্যাংক লেনদেন আজ থেকে নতুন সময়সূচিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ব্যাংক লেনদেন আজ থেকে নতুন সময়সূচিতে

ঈদের ছুটির পর আজ বুধবার (১৯ জুন) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন এবং অফিস কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলেয়ে ব্যাংক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুন ২০২৪ • দুপুর ০১:৩০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

ঈদের আগে ৯ জুন কেন্দ্রীয় ব্যাংকের থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, আজ থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল ১০ টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর অফিস খোলা থাকবে বা অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। অন্য এক নির্দেশনায় নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস কার্যক্রমেও নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, আর্থিকগুলোতে অফিস কার্যক্রম শুরু হবে সকাল ১০ টায়, যা চলবে বিকাল ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশন না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সূময়সূচি অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

tag ট্যাগ: #111