calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশসহ সরাসরি খেলবে যারা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশসহ সরাসরি খেলবে যারা

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথমবারের মতো আইসিসি ২০ দল নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করেছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুন ২০২৪ • দুপুর ০১:৩৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫৮ বার পঠিত

দুই বছর পর বিশ্বকাপের দশম আসর আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। জানা গেছে, ফেব্রুয়ারি-মার্চে দুই দেশে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করবে আইসিসি। অংশগ্রহণ করবে ২০ দল। সেই বিশ্বকাপে কারা খেলবে সেই প্রক্রিয়া কিন্তু আইসিসি শুরু করে দিয়েছে আগেভাগেই। 

এবারের বিশ্বকাপের সুপার এইটে উঠা আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। সঙ্গে দুই আয়োজক দেশ। বলে রাখা ভালো, ভারত প্রত্যাশিতভাবে সুপার এইটে উঠলেও শ্রীলঙ্কা কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে আয়োজক হওয়ার সুবাদে শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 

ভারতসহ এবারের বিশ্বকাপে সুপার এইটে উঠেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে চমকে দিয়েছে সবাইকে। পাকিস্তান ও কানাডাকে হারিয়ে তারা উঠে এসেছে সুপার এইটে। এর আগে কোয়ালিফাইং রাউন্ডে খেললেও ২০২৬ সালে সরাসরি বিশ্বকাপে অংশ নেবে তারা। 
পাকিস্তান, নিউ জিল্যান্ড এবং আয়ারল্যান্ড উঠতে পারেনি সুপার এইটে। কিন্তু তারাও সরাসরি খেলবে ২০২৬ সালের বিশ্বকাপে। সেটা কিভাবে? 

সুপার এইটে উঠা আট দল ও আয়োজক দেশ বাদে, র‌্যাংকিংয়ে ৩০ জুনের মধ্যে এগিয়ে থাকা দুই দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। র‌্যাংকিংয়ে ৩০ জুনের ভেতরে সেরা অবস্থানে থাকবে নিউ জিল্যান্ড এবং পাকিস্তান। নিউ জিল্যান্ডের অবস্থান এখন ছয়ে, পাকিস্তানের সাতে। 

ভারত আয়োজক হিসেবে যেহেতু সরাসরি খেলছে তাই একটি জায়গা খালি। র‌্যাংকিং ক্রমানুসারে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের পর আছে আয়ারল্যান্ড। সেজন্য আইরিশরা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে।  

এছাড়া বাকি আট দল বাছাই হবে কোয়ালিফাইং রাউন্ড থেকে। ইউরো কোয়ালিফায়ার থেকে দুই দল। ইষ্ট এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে একটি, আমেরিকাস কোয়ালিফায়ার থেকে একটি এবং এশিয়া ও আফ্রিকা কোয়ালিফার থেকে দুটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

tag ট্যাগ: #111