calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / অলকা ইয়াগনিক বিরল রোগে আক্রান্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

অলকা ইয়াগনিক বিরল রোগে আক্রান্ত

বলিউডের খ্যাতনামা গায়িকা অলকা ইয়াগনিক। তবে বেশ কিছুদিন ধরেই এই সংগীতশিল্পীর কোনো খোঁজখবর পাচ্ছিলেন না ভক্তরা। এর কারণ হিসেবে জানা গেছে, বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন অলকা ইয়াগনিক।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুন ২০২৪ • দুপুর ০১:৪২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

অলকা ইয়াগনিক গতকাল সোমবার (১৭ জুন) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তার হারিয়ে যাওয়ার কারণ নিজেই জানিয়েছেন। নিজের জীবনের একটি দুর্ভাগ্যজনক ঘটনা শেয়ার করেছেন। বিরল ভাইরাস আক্রমণ করেছে গায়িকাকে। যার কারণে তার বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।

ইনস্টাগ্রামে অলকা লিখেছেন, ‘আমার সব ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম- আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চায় কেন আমি অ্য়াকশনে অনুপস্থিত।’

নিজের শরীরের আরও আপডেট দিয়ে অলকা লেখেন, ‘ভাইরাল আক্রমণের কারণে এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।’

অলকা তার এই পোস্টে জোরে মিউজিক শোনা ও হেডফোনে খুব উচ্চ আওয়াজ রাখা থেকেও বিরত করেন নিজের অনুরাগীদের। লেখেন, ‘আমার অনুরাগী এবং তরুণ সহকর্মীদের জন্য, আমি খুব জোরে মিউজিক এবং হেডফোনের সংস্পর্শে আসার বিষয়ে সতর্কতামূলক শব্দ যোগ করব। আমি আমার পেশাগত জীবনের স্বাস্থ্যগত বিপদগুলো শেয়ার করতে চাই। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমি পুনরুদ্ধার করার আশা করছি। আমার বিশ্বাস, শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব।’

অলকা ইয়াগনিকের এই পোস্ট ভাইরাল হয়েছে। ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

tag ট্যাগ: #111