calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ৪০ লাখ টাকা মাটি খুঁড়ে পাওয়া গেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

৪০ লাখ টাকা মাটি খুঁড়ে পাওয়া গেল

সূত্রাপুর থানা পুলিশ ব্যবসায়ী শওকত হোসেন সুমনের আত্মসাৎ করা ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে। কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুন ২০২৪ • দুপুর ০১:৪৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৮ বার পঠিত

জানা যায়, গত ১২ জুন সুমন হাজিরা দেওয়ার উদ্দেশ্যে পুরান ঢাকার সিএমএম কোর্টে আসেন। এ সময় তার গাড়িতে কর্মচারীদের বেতন নগদ ৫২ লাখ টাকা ছিল। টাকা গাড়িতে রেখে সকালের নাস্তা করতে গেলে ড্রাইভার রুবেল সুযোগ বুঝে টাকা নিয়ে সটকে পড়েন। অনেক খোঁজার পর রুবেলকে না পেয়ে সুমন ১৪ এপ্রিল রাতে সূত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসামি রুবেলকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে। 

সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) নজরুল ইসলাম বলেন, আমরা বাদির কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান শুরু করি। প্রথমে ৬ লাখ টাকা কক্সবাজার থেকে এবং পরে রুবেলের দেওয়া তথ্যমতে তার গাজীপুরের বাসায় মাটির নিচে লুকিয়ে রাখা বাকি টাকা উদ্ধার করা হয়।

টাকা ফেরত পেয়ে সুমন গণমাধ্যমকে বলেন, আমি পুলিশের সহযোগিতায় অত্যন্ত খুশি। আমি কখনোই ভাবিনি এত দ্রুত আমার টাকা ফেরত পাব। আমি আজীবন পুলিশের কাছে  কৃতজ্ঞ থাকব।

tag ট্যাগ: #111