ফখরকে অধিনায়ক হিসেবে বাছাই করার কারণ হিসেবে ইউনিস বলেন, ‘কেন ফখর জামান দলের অধিনায়ক হতে পারছেন না, তিনি কি একজন পারফর্মার নন? তিনি কি সবশেষ ৫০ ওভারের বিশ্বকাপে ভালো করেননি? তিনি সেই খেলোয়াড় যিনি আমাদের আশা দিয়েছেন? ভারতে ২০২৩ বিশ্বকাপ জামান খারাপভাবে শুরু করেছিলেন তবে দ্বিতীয়ার্ধে তার ফর্ম পাকিস্তানের সাফল্যকে পরিবর্তন করেছিল।’
পাকিস্তান দলে ফখর জামানের আত্মত্যাগের কথাও তুলে ধরেন ইউনিস। সঙ্গে ফখরকে পরবর্তী অধিনায়ক হিসেবে দেখার ইচ্ছের কথা জানান তিনি। বলেন, ‘দলের কোন ক্রিকেটার তার ওপেনিং স্লট ছেড়ে চার, পাঁচ বা ছয়ে ব্যাট করছে? কে তার জায়গা বলি দিচ্ছে? উত্তর ফখর জামান! তাহলে কেন আপনি তাকে অধিনায়ক করবেন না?’