calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশকে সেমিতে যেতে আফগানদের যে ব্যবধানে হারাতে হবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে সেমিতে যেতে আফগানদের যে ব্যবধানে হারাতে হবে

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরে এক রকম সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে এই গ্রুপের হিসেব বলছে এখনও সম্ভাবনা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৪ জুন ২০২৪ • দুপুর ০১:১২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

তবে নেট রান রেটে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশই। তাই সেমিতে যেতে হলে অনেক জটিল সমীকরণই মিলতে হবে বাংলাদেশের। পক্ষে থাকতে হবে ভাগ্যটাও। সমীকরণ বলছে, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি মাত্র ১ রানে জেতে তাহলে সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৩৬ রানে জিততে হবে আফগানিস্তানকে। আর অস্ট্রেলিয়া যদি শেষ বলে জয় পায়। সেক্ষেত্রে আফগানিস্তানকে ১৫.৪ ওভারে ১৬০ রান করে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে।

আর বাংলাদেশকে সেমিতে খেলতে হলে, অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। কেননা, অস্ট্রেলিয়ার বর্তমান নেট রান রেট +০.২২৩। আফগানিস্তান যদি ১ রানে বাংলাদেশের কাছে হারে তবে, অস্ট্রেলিয়াকে বাদ পড়ার জন্য অন্তত ৩১ রানে হারতে হবে। আর বাংলাদেশ যদি অন্তত ৩১ রানে জিততে পারে আফগানদের বিপক্ষে এবং অন্যদিকে ভারত যদি অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে কপাল খুলবে বাংলাদেশের।

তবে বাংলাদেশ সেমিতে যাওয়ার সুযোগ পাবে কিনা সেটা নির্ভর করবে আজ রাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। যদি সেই ম্যাচে অজিরা হেরে যায়। তখন অংকটা আরও সহজ হবে বাংলাদেশের জন্য। আফগানদের বিপক্ষে সব রকম সমীকরণ মিলিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ। যেই ম্যাচটি হবে আগামীকাল সকাল সাড়ে ৬ টায়। বাংলাদেশের তাই চাওয়া থাকবে অজিদের বড় ব্যবধানে হারের।

tag ট্যাগ: #111