calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ‘সাকিব দোষ চাপায়’শুধু অন্যের ঘাড়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

‘সাকিব দোষ চাপায়’শুধু অন্যের ঘাড়ে

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে ব্যাট-বলে ছন্দে ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সুপার এইট থেকে শূন্য হাতে বিদায় নিয়েছেন শান্তবাহিনী। তবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল তাদের। সুযোগ কাজে লাগাতে পারেননি তারা।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৬ জুন ২০২৪ • দুপুর ০১:৫৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৬ বার পঠিত

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের আউটের ধরণ দেখে আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার সাকিবের সমালোচনায় বলেছিলেন, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া উচিত বাংলাদেশি অলরাউন্ডারের। আফগানিস্তান ম্যাচের পর এবার সাকিবের সমালোচনায় প্যাটেল বলেছেন- সাকিব সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপায়।

মঙ্গলবার ক্রিকবাজের আলোচনায় যুক্ত হয়ে প্যাটেল বলেছেন, ‘ম্যাচ হারের দায় আপনি কার ওপর দেবেন? সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল সাকিবের ওপর, সবচেয়ে বেশি দায়িত্ব ছিল তার ওপর। যেন ও ম্যাচ জেতায় বাংলাদেশকে। কিন্তু বড় ম্যাচ এলেই সাকিব ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে যায়, বোলিং করে না। ব্যাটিংয়ে এলেও দু-একটা ছক্কা মেরে আউট হয়ে যায়।’

এখানেই থেমে থাকেননি প্যাটেল। এরপর যোগ করেন, ‘এরপর কোথাও না কোথাও, কারো না কারো ওপর তো দোষ চাপাতে হবে। সাকিবের এই অভ্যাস আগে থেকেই আছে। তাই সাকিব যে এমনটা বলেছে তাতে আমি মোটেই অবাক হইনি।’

এর আগে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে বাংলাদেশের একাদশ নির্বাচন ও টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তুষ্টির কথা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সাকিব। দলের কোচ ও অধিনায়কের সিদ্ধান্তের বিপক্ষে সাকিবের এমন মন্তব্য যে প্যাটেল ভালোভাবে নেননি, সেটা উঠে এসেছে ক্রিকবাজের আলোচনাতেই।

প্যাটেল আরও বলেছেন, ‘সাকিব নিজে থেকে অধিনায়কত্ব ছেড়েছে মানে বর্তমান অধিনায়ক ও কোচ এটাই ধরে নেবেন, সাকিব কোনো দায়িত্ব নিতে চায় না। ও হয়তো নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করতে চায় না। তাহলে ওকে ওর মত ছেড়ে দেই। নিজের খেলাটা খেলুক, আর ম্যাচ জেতানোর চেষ্টা করুক। কোচ-অধিনায়ক নিজেদের চিন্তা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তারপরও জনসম্মুখে এসে এসব কেনো বলেছে, এটা আমি বুঝলামই না।’


tag ট্যাগ: #1111