calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দ. আফ্রিকা আফগানিস্তানকে উড়িয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দ. আফ্রিকা আফগানিস্তানকে উড়িয়ে

নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজেয় যাত্রা অব্যহত রেখেছে দক্ষিণ অফ্রিকা। আসরের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে সর্বনিম্ন রানে গুটিয়ে বড় জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বোলিং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ • দুপুর ০১:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১০৫ বার পঠিত

আজমতউল্লাহ ওমরজাইকে টানা ছক্কা ও চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রেজা হেনড্রিক্স। প্রথম ওভারে কুইন্টন ডি কককে হারানোর পর এইডেন মার্করামকে নিয়ে ৪৩ বলে তিনি গড়েন অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি। হেনড্রিকস ২৫ বলে ২৯ ও মার্করাম ২১ বলে ২৩ রান করে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়েন।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্ট্রেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে টসে জিতে ব্যাটিং বেছে নেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাটসম্যানদের জন্য এই পিচ দুঃস্বপ্নের। অসম বাউন্স, সিম মুভমেন্টে স্পিনাররাও পেয়েছেন সহায়তা।

রশিদের সিদ্ধান্তটি হোঁচট খায় প্রথম ওভারেই। রহমানউল্লাহ গুরবাজকে স্লিপে ক্যাচ বানান মার্কো ইয়েনসেন। এরপর আর উঠে দাড়াতে পারেনি এশিয়ার দলটি। ২৮ রানে তারা হারায় ষষ্ঠ উইকেট।

সপ্তম উইকেটে রশিদ খান আর নূর আহমেদ মিলে গড়েন ২২ রানের সবচেয়ে বড় জুটি। ৫০ রানে দাঁড়িয়েই হারায় ৩ উইকেট। শেষ ব্যাটার হিসেবে নাভিন-উল-হককে এলবিডব্লিউ করে আফগান ইনিংস গুটিয়ে দেন তাবরাইস শামসি।

৬ রানে ৩ উইকেট নিয়ে শামসিই দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। তবে বোলিংয়ের শুরুতে সুর বেধে দেওয়া মার্কো ইয়েনসেন নেন ১৬ রানে ৩ উইকেট। দুটি করে শিকার ধরেন অন্য দুই পেসার কাগিসো রাবাদা ও আনরিক নরকিয়া।

ব্যাট হাতে দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল একজন, আজমতউল্লাহ ওমরজাই (১২ বলে ১০)। সর্বোচ্চ ১৩ রান এসেছে ‘মিস্টার এক্সট্রা’ থেকে।

আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটার এখন মোহাম্মদ নবি (৮ বার)। তিনি ছাড়িয়ে গেছেন রশিদ খানকে। বিশ্বকাপেও আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটার এখন নবি (৪ বার)। এখানে তিনি ছাড়িয়ে গেছেন গুলবাদিন নাইবকে।

এতেই হয়ে গেছে দুটি রেকর্ড- আফগানরা গুটিয়ে গেছে নিজেদের সর্বনিম্ন রানে, আর ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটের নকআউট স্টেজে এটিই সর্বনিম্ন রানের ইনিংস। আগের রেকর্ডটি ২০২৩ এসিএ কাপের সেমিফাইনালে। উগান্ডার বিপক্ষে ৬২ রানে গুটিয়ে গিয়েছিল বতসোয়ানা।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১১.৫ ওভারে ৫৬ (গুরবাজ ০, জাদরান ২, নাইব ৯, ওমারজাই ১০, নাবি ০, খারোটে, জানাত ৮, রাশিদ ৮, নুর ০, নাভিন ২, ফারুকি ২*; ইয়ানসেন ৩-০-১৬-৩, মহারাজ ১-০-৬-০, রাবাদা ৩-১-১৪-২, নরকিয়া ৩-০-৭-২, শামসি ১.৫-০-৬-৩)

দক্ষিণ আফ্রিকা: ৮.৫ ওভারে ৬০/১ (ডি কক ৫, হেনড্রিকস ২৯*, মার্করাম ২৩*; নাভিন ৩-০-১৫-০, ফারুকি ২-০-১১-১, রাশিদ ১-০-৮-০, ওমারজাই ১.৫-০-১৮-০, নাইব ১-০-৮-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মার্কো ইয়ানসেন

tag ট্যাগ: #111