calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ দুর্নীতিবাজরা লোক: রিজভী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ দুর্নীতিবাজরা লোক: রিজভী

যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটিই আজ অত্যন্ত সত্য কথা। অথচ তাদের বিরুদ্ধে সত্য কথা লিখলে তারা বলে সাংবাদিকরা জামায়াত-শিবিরের লোক।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ • দুপুর ০১:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, মহানগর বিএনপি নেতা তানভীর আহমেদ রবিন, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রুহুল কবির রিজভী আরও বলেন, পুলিশের মধ্যেও ভালো লোক আছে, তারা তো অনেক ভালো কাজও করে। তাহলে কতিপয় দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা মরিয়া হয়ে উঠেছেন কেনো? আপনারাতো শেখ হাসিনার বাহিনী হতে পারেন না, কারণ আপনারাতো প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। কিছু সংখ্যক দুর্নীতিবাজদের বাচাঁতে আপনারা যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান বিরোধী। এ বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত। দেশে আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হতো।
তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ তার জন্য দায়ী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানবধিকার সংস্থা, বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাকে সাজা দিয়ে বন্দী করে রেখেছেন। তিনি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাকে তিলে তিলে নি:শেষ করে দিতে চাচ্ছেন। কারণ বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে শেখ হাসিনার ময়ুর সিংহাসন আর থাকবে না।

tag ট্যাগ: #1111