calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / দুটি টেস্ট বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

দুটি টেস্ট বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত

আগামী মাসে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই ঘরের মাঠে আগামী মৌসুম শুরু করবে পাকিস্তান। ২১ অগাস্ট...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ জুলাই ২০২৪ • দুপুর ১২:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬০ বার পঠিত

আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ এই সিরিজটির সূচি শুক্রবার প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২০২০ সালে সবশেষ পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কোভিডের কারণে করাচিতে দ্বিতীয় টেস্ট আর হয়নি। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টে জয় নেই একটিও, হার ১২টিতেই। একমাত্র ড্রটি এসেছিল ২০১৫ সালে খুলনায়। ২০২১ সালের পর থেকে এ সংস্করণে মুখোমুখি হয়নি দুই দল।

এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তুমুল ব্যস্ত সময়ও শুরু হবে। পাকিস্তান থেকে ফেরার কয়েকদিন পরই ভারত সফরে যবে দল। সেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও আছে। ভারত থেকে ফেরার পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হবে অক্টোবর-নভেম্বরে। এরপর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর। পূর্ণাঙ্গ সেই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও আছে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখনও পর্যন্ত ৪ টেস্ট খেলে ১ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১২। ৯ দলের আসরে বাংলাদেশ এখন আছে পয়েন্ট তালিকার ৮ নম্বরে। ৫ ম্যাচের ২টি জিতে পাকিস্তান আছে ৫ নম্বরে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এরপর অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েতে সীমিত ওভারের সফরে যাবে তারা, পূর্ণাঙ্গ সফর আছে দক্ষিণ আফ্রিকা। দেশের মাঠে আবার তারা টেস্ট খেলবে জানুয়ারিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি দুই ম্যাচের।


tag ট্যাগ: #111