সেই রেকর্ড গুঁড়িয়ে নতুন ইতিহাস লেখা মেসি প্রথমবার কোপা আমেরিকা মঞ্চে এসেছিলেন ২০০৭ সালে। সেবার ফাইনালে মাঠে নেমেছিলেন মেসি। সেই ফাইনালে ব্রাজিলের কাছে হারে তার দল।
কোপার ফাইনালে কেন অঝোরে কাঁদলেন মেসি
এরপর ২০১৫ ও ২০১৬ সালে আরো দুটি ফাইনাল খেলেন মেসি। দুটিতেই চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার।
শেষ পর্যন্ত ২০২১ সালে নিজের চতুর্থ কোপা ফাইনালে এসে প্রথমবার শিরোপা ছুঁয়ে দেখেন মেসি। এবার ফের ফাইনালে উঠে সেই শিরোপা ধরে রাখলেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার।
উল্লেখ্য, এবারের কোপার ফাইনালে ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের দেওয়া একমাত্র গোলে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে ১৬তম বারের মতো কোপার শিরোপা জয় করেছে মেসির আর্জেন্টিনা।