এ সময় তারা 'লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারো বাবার না', 'চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার' 'আমি নই তুমি নই রাজাকার রাজাকার', 'কে বলেছে? কে বলেছে? সরকার সরকার', এসব স্লোগান দিতে থাকেন। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও অংশ নেয়।
উল্লেখ্য, গতকাল ১৪ জুলাই বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে বলেন ' মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?' এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদে মুখর হয়।