calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানকে সমর্থন দিল ইংল্যান্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানকে সমর্থন দিল ইংল্যান্ড

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই আসরে অংশ নেবে ৮টি দল। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে সব কিছুই প্রায় চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান। দীর্ঘ সময় পর নিজেদের মাটিতে ক্রিকেটের এমন বড়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৮ জুলাই ২০২৪ • সকাল ১১:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৯ বার পঠিত

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকে সমর্থন দিয়েছেন। সেই সঙ্গে ভারতকে রাজনৈতিক বিরোধ ভুলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আহ্বান জানিয়েছেন। আর কোনো কারণে সেটা ভারত কিংবা পাকিস্তানে সম্ভব না হলে, ইসিবি নিজেরাই সেই টেস্ট সিরিজ আয়োজন করতে আগ্রহী।

ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজন কারার ব্যাপারে নিজেদের আগ্রহের কথা জানিয়ে গোল্ড বলেন, ‘সবাই এটা চাইবে। আমি বলব না এটি (ভারত-পাকিস্তান টেস্ট আয়োজন) অসম্ভব। বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনীতি চলছে, তাদের সরকারের মধ্যেও রাজনীতি চলমান। কাজেই এটি আয়োজন করা আকর্ষণীয় হবে বলে মনে করি আমি।’

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে নিজেদের সমর্থন দিয়ে ইসিবি প্রধান বলেন, ‘আমরা আইসিসি মিটিংয়ে সপ্তাহান্তে শ্রীলংকায় ছিলাম। সেখানে এসব নিয়ে কথা হয়েছে। আপনারা সবাই দেখেছেন পাকিস্তান ক্রিকেট সমর্থক এবং ভারতের ক্রিকেট সমর্থকদের মধ্যে বেশ ভাল সম্পর্ক বিরাজমান। কিন্তু এখানে রাজনীতি ঢুকে পড়ায় সমস্যা তৈরি করছে। তবে এটি (চ্যাম্পিয়ন্স ট্রফি) নিশ্চিত করার জন্য দৃঢ় সংকল্প সবাই। বিশেষ করে পিসিবি এবং ইসিবি।’

tag ট্যাগ: #1111