calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সাকিব কবে দেশে ফিরছেন ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিব কবে দেশে ফিরছেন ?

পাকিস্তানের মাটিতে হতে যাওয়া দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে আগামী ১৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরের আগে দেশের মাটিতে পা রেখে দলের সঙ্গী হওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে এখন সেটি না হওয়ার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৪:০৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬৫ বার পঠিত

সাকিবের প্রতি এই ক্ষোভের কারণ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ ছাত্রদের আন্দোলনে সমর্থন দিতে না পারা। এছাড়াও ছাত্র আন্দোলনে যখন উত্তাল সারা দেশ তখন, যুক্তরাষ্ট্রে পরিবারকে নিয়ে ঘুরে বেড়ানো এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া। এছাড়াও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এক ভক্ত তাকে আন্দোলনে সমর্থন না দেওয়ায় বিবেককে জাগ্রত করতে বলায় ওই ভক্তকে হেনস্তা করেছেন সাকিব। পাল্টা প্রশ্ন করে জিজ্ঞাস করেছেন দেশের জন্য কি করেছেন তিনি। এসব নিয়ে সাকিবের প্রতি ব্যাপক ক্ষোভ ক্রিকেট প্রেমীদের।

সেই ক্ষোভ উপেক্ষা করে সাকিব দেশে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে বিসিবির দেওয়া এনওসি অনুযায়ী আগামী ১২ই আগস্ট তার এনওসির মেয়াদ শেষ হবে। এরপর তার দেশে ফেরার কথা ছিল আগামী ১৩ই আগস্ট। এখন রাজনৈতিক অস্থিরতা চলায় সাকিব আধও দেশে ফিরবেন কিনা সেটি নিয়ে দেখা দিয়েছে সংশয়।

তবে সাকিব দলে জায়গা পাবেন কিনা সেটি নিয়েও রয়েছে প্রশ্ন। যা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবল আছেন কি না আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কি না। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার ওপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব।’

অর্থাৎ কোনো কারণে সাকিব দল থেকে বাদ পড়লে তার দেশে ফেরার আপাতত সম্ভাবনা নেই। আর তাকে যদি দলে রাখাও হয় সেক্ষেত্রে তিনি দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে যাবেন বলেই ধারণা করা হচ্ছে। এই অবস্থায় যেখানে দেশ ছাড়তে ব্যস্ত আওয়ামী লীগের রাজনীতি বিদরা সেখানে দেশে ফিরে নিশ্চিতভাবেই কোনো ঝামেলায় জড়াতে চাইবেন না তিনি।

tag ট্যাগ: #111