calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট হচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট হচ্ছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তর্বর্তী কমিটি গঠনের কাজ অনেকটাই এগিয়ে গেছে। বিসিবির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ইতিমধ্যে রূপরেখাও চূড়ান্ত হয়ে গেছে। এখন সেটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৩:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৪ বার পঠিত

এই বৈঠকেই মূলত ফারুকের বিসিবি প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছে রাইজিংবিডি ডটকম। কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রাইজিংবিডিকে জানায়, ‘ফারুক আহমেদের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। গতকাল তার সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। এখন কীভাবে কি হবে সেটা নিয়ে কাজ চলছে।’

এদিকে, প্রেসিডেন্ট পদ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ফারুক আহমেদ। রাইজিংবিডিকে মুঠোফোনে তিনি বলেন, ‘কথা চলতেছে, এখনো সিদ্ধান্ত হয়নি। আমাকে যদি পজিশন (প্রেসিডেন্ট হিসেবে) দেওয়া হয় আমি নেবো কাজটা।’

ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে নেই। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে বিসিবিতে আনা হবে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হবে। পরিচালকদের ভোটের জন্য যে কোরাম প্রয়োজন সেটিও প্রস্তুত আছে বলে নিশ্চিত হয়েছে রাইজিংবিডি।

এক্ষেত্রে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবিতে পরিচালক হিসেবে আসা জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। তাদের স্থলাভিষিক্ত হবে ফারুক আহমেদ, আরেকজন কে আসবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। জালাল ইউনুস পরিচালক ছাড়াও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্বে আছেন, আর সাজ্জাদুল আলম আছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্বে।

tag ট্যাগ: #111