calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / কালো টাকা সাদা করার সুযোগের পক্ষে নন এনবিআরের নতুন চেয়ারম্যান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

কালো টাকা সাদা করার সুযোগের পক্ষে নন এনবিআরের নতুন চেয়ারম্যান

দায়িত্ব বুঝে নেয়ার প্রথম দিনেই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কর্মকর্তাদের হুঁশিয়ার করা হয়েছে বলে জানিয়েছেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৪:৫৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭২ বার পঠিত

মতিউর রহমানের মতো আর কোনো কর্মকর্তা যেন এনবিআর-এ তৈরি না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নতুন চেয়ারম্যান।

এছাড়া চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, সেটির পক্ষে নন বলে জানিয়েছেন আব্দুর রহমান খান।

তিনি বলেন, ‘এনবিআর চেয়ারম্যান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এগুলা অগ্রহণযোগ্য। এর ফলে সৎ করদাতা নিরুৎসাহিত হয়।’

তবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ বাকিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের গত দেড় দশকের শাসনামলে আর্থিক খাতে যারা লুটপাট ও অর্থপাচার করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘১৫ বছরের অপরাধীদের নিয়ে আমরা কাজ করব। হয়তো একটু সময় লাগবে। প্রস্তুতি নিচ্ছি। সবকিছু স্থির হলে কাজ শুরু করব। অর্থ পাচার নিয়ে বিএফআইইউ কাজ করছে, এনবিআরের সিআইসিও কাজ করবে। যখনই কোনো ইঙ্গিত পাব, তা অনুসন্ধান করা হবে।’
সূত্র : বিবিসি

tag ট্যাগ: #111