calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ইইউ পাচারের টাকা ফেরতে সহযোগিতা করতে রাজি : আমির খসরু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ইইউ পাচারের টাকা ফেরতে সহযোগিতা করতে রাজি : আমির খসরু

আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে বিএনপি। এ ব্যাপারে ইইউ'র পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ'র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট ২০২৪ • দুপুর ০১:১৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়াও বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদও ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র বড় অংকের টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিএনপি কোনো তদন্ত চায় কি না? এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘তদন্ত তো অবশ্যই হয়। এটা নিয়েও আলোচনা হয়েছে। তবে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে। বিভিন্ন মাধ্যমে যে ১০০ বিলিয়ন ডলারের ওপর পাচারের কথা বলা হচ্ছে এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি সবাই এ নিয়ে কাজ করতে হবে। তারা এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।’

আলোচনার বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে পটপরিবর্তনের পরে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে। অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে, কোথায় কোথায় সমর্থন দিতে পারে। বাংলাদেশ যে একটি গর্তের মধ্যে দেশটা পড়েছে এর থেকে বের করার জন্য কোন দিকগুলোতে সমর্থন দিলে ভালো হয় এ নিয়ে আলোচনা হয়েছে