calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ধর্ষণ মামলা দুদক কর্মকর্তার বিরুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ধর্ষণ মামলা দুদক কর্মকর্তার বিরুদ্ধে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট ২০২৪ • বিকাল ০৪:৪৮
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত

সোমবার (১৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালতে এ মামলা দায়ের করা হয়।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর দারুসসালাম থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মাহবুব হাসান রানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। মামুনুর রশীদ বাদীকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। তবে মামুনুর রশীদ শর্ত আরোপ করেন চাকরিতে বিয়ের পারমিশন না হওয়া পর্যন্ত তাকে বাড়িতে তুলতে পারবে না। গত বছরের ১৬ জুলাই বিকেল ৫টার দিকে দুই জনের উপস্থিতিতে একটি কাবিননামার নীল কাগজে সাভার স্মৃতিসৌধে বসে স্বাক্ষর করেন আসামি। বলেন যে তাদের বিবাহ হয়ে গেছে। কাবিনের অন্যান্য কাজ তিনি নিজে করবেন। ২১ জুলাই আশুলিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একটি বাসা ভাড়া করে একত্রে বসবাস শুরু করেন।

এদিকে ভিকটিম তার পরিবারের কাছে বিয়ের কথা জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হন মামুনুর রশীদ। তার সঙ্গে সম্পর্ক রাখবে না বলে জানায়। ভিকটিম আসামিকে তার বাড়ি নিয়ে যেতে চাপ দিলে মামুনুর রশীদ ২৯ জুলাই তাকে একা রেখে বাসা থেকে চলে যান। ৪ আগস্ট ভিকটিমের পরিবারের সামনে ওই বাসায় গিয়ে জানিয়ে দেন, এতোদিন সে বিয়ের মিথ্যা নাটক করে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেছে। তার সঙ্গে সংসার করার ইচ্ছে নেই। এটা নিয়ে বাড়াবাড়ি করলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। প্রয়োজনে তাকে যেকোনো সময় গুম ও হত্যা করবে। এনিয়ে বাদী ১২ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। পরে তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়। সিদ্ধান্ত হয় বিবাহের। বাদী মামলাটি উত্তোলন করে নেন। কোরবানির ঈদের পরদিন বিবাহের দিন ধার্য করা হয়।

গত ২ এপ্রিল এবং ৪ এপ্রিল তারা একত্রে বিবাহের জন্য মার্কেট করেন এবং একান্ত সময় কাটান। এসময় বাদীকে ধর্ষণ করেন তিনি। গত ১৫ আগস্ট আসামি বাদীকে জানিয়ে দেন তাকে বিয়ে করা সম্ভব না। 

tag ট্যাগ: #111