calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / নারায়ণগঞ্জে আরেক হত্যা মামলায় আসামি শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ১৯৫ জন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

নারায়ণগঞ্জে আরেক হত্যা মামলায় আসামি শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ১৯৫ জন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিকুল ইসলাম শফিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত ও গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ • সকাল ১১:৪৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। বুধবার (২১ আগস্ট) রাতে নিহত শফিকুলের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে থানায় এ মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট তার স্বামী শফিকুল ইসলাম, দেবর জাহাঙ্গির, ইয়াসিন ও ভাসুর কবির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় বালুয়াকান্দী গ্রামে আনসার আলীর বাড়ির সামনে ঘটনাস্থলে পৌঁছামাত্র অভিযুক্তরা তার স্বামী, ভাসুর দেবরদের গালিগালাল করেন। পরে এ নিয়ে বাকবিতণ্ডা হলে আনসার আলীর হুকুমে রিফাতের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। পরে ইয়াসিন ভুক্তভোগী শফিকের মুখ গামছা দিয়ে বেঁধে ফেলেন এবং সাধু ও জমির মেম্বার ধারালো দা ও রামদা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এর ফলে ঘটনাস্থলেই শফিকের  মৃত্যু হয়।