calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / দ্বিতীয় দিনের খেলা শুরু ১৫ মিনিট এগিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

দ্বিতীয় দিনের খেলা শুরু ১৫ মিনিট এগিয়ে

এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ১৫৮ রান করেছে পাকিস্তান। ফিফটি করে আউট হয়েছেন সাইম আইয়ুব (৫৬)। সৌদ শাকিল ৫৭ আর মোহাম্মদ রিজওয়ান ২৪ রানে অপরাজিত ছিলেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ • দুপুর ১২:০৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৬ বার পঠিত

ভেজা পিচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচের সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের পেসাররা। ১৬ রানের মধ্যে তারা তুলে নেন ৩টি উইকেট। যদিও পরে এই চাপ ধরে রাখা যায়নি।

ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

এরপর জোড়া শিকার করেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান মাসুদ।

ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখান শরিফুল। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটার। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি