calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / মধ্যরাতে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ চবিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

মধ্যরাতে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ চবিতে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের মধ্যে মধ্যরাতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০১:৫৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৯ বার পঠিত

সংঘর্ষে জড়িয়ে পড়ে চবির শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের বিজয়, সিএফসি ও সিক্সটি নাইন নামের তিনটি গ্রুপের (উপ-দল) মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এতে তিন থেকে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজয় ও সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

ধাওয়া ও পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের মধ্যে চলে ইট-পাটকেল নিক্ষেপ। এ সময় দেশীয় অস্ত্র হাতে কয়েকজন ছাত্রলীগ কর্মীকে দেখা যায়।

জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের স্টেশন তলায় সিক্সটি নাইনের এক কর্মীর সাথে সিএফসির এক কর্মীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সিএফসিকে সমর্থন দেয় বিজয় গ্রুপ। এতে সংঘর্ষ ত্রিমুখী হয়ে পড়ে। একপর্যায়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে তিন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলতে থাকে।

আরো জানা যায় যে ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এছাড়া দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় তিন পক্ষের নেতাকর্মীদের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ বলেন, ‘ঘটনাস্থলে আমরা পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের তিন পক্ষকে শান্ত করার চেষ্টা করছি।’
সূত্র : ইউএনবি

tag ট্যাগ: #1111