calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ক্রিকেটার সাইফুদ্দিন বন্যার পানিতে পরিরারসহ আটকা পড়েছেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ক্রিকেটার সাইফুদ্দিন বন্যার পানিতে পরিরারসহ আটকা পড়েছেন।

স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের ফেনী জেলা, আর সেই দুর্যোগের মধ্যে আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন ও তার পরিবার।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট ২০২৪ • দুপুর ১২:১৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩১ বার পঠিত

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগের মাধ্যমগুলোও বন্ধ হয়ে গেছে, যার ফলে ফেনী পুরোপুরি পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে।

মোহাম্মদ সাইফুদ্দিন, যাকে ‘ফেনী এক্সপ্রেস’ নামে ডাকা হয়, নিজের অবস্থার কথা জানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘পুরো শহর এখন বিদ্যুৎহীন। অনেক কষ্টে ফোন সামান্য চার্জ করতে পেরেছি। পরিস্থিতি খুবই ভয়াবহ। ফেনীর বিভিন্ন এলাকায় আমার আত্মীয়স্বজনসহ অনেকেই চরম সংকটে আছেন। দয়া করে আমাদের জন্য দোয়া করুন।’

এই বিপর্যয়ের মধ্যে সাইফুদ্দিন বন্যাদুর্গতদের জন্য সরকারের সাহায্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘দিনভর কোনো সরকারি উদ্ধারকারী দল বা ত্রাণ পৌঁছাতে দেখিনি। এটি হৃদয়বিদারক। ফেনীকে রক্ষা করুন। আমার গ্রামের বাড়িতে আমার অনেক আত্মীয়স্বজন এখনো আটকা পড়ে আছেন।’