বৃহস্পতিবার বিকালে বিকাশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিকাশের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছেন।
২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিকাশ। বর্তমানে গ্রাহক সংখ্যা ৭ কোটিরও বেশি। দেশজুড়ে প্রায় ৩ লাখ ৩০ হাজার এজেন্ট ও ৫ লাখ ৫০ হাজার মার্চেন্ট রয়েছে বিকাশের।