calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সিলেট শীর্ষে থেকেই বিপিএলের গ্রুপ পর্ব শেষ করলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সিলেট শীর্ষে থেকেই বিপিএলের গ্রুপ পর্ব শেষ করলো

শীর্ষস্থান ধরে রেখেই গ্রুপপর্ব শেষ করলো সিলেট স্ট্রাইকার্স। নামে-ভারে সবার সেরা না হলেও মাশরাফী বিন মর্তুজার নেতৃত্বে আসর জুড়েই আলো ছড়িয়েছে দলটি। আজও তার ব্যতিক্রম হলো না, খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৭:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

১১৪ রালের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিলেটের শুরুটা অবশ্য আশানুরূপ হয়নি, দলের সেরা দুই ব্যাটার ফিরেছেন ১০ রানের মাঝেই। ৮ বলে মাত্র ৫ রান করে আউট হন তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে ৫ বলে ৩ রান। ফলে স্বল্প সংগ্রহেও লড়াই করার কিঞ্চিৎ আশা দেখে খুলনা টাইগার্স।

তবে সেই সম্ভাবনা শেষ হয় সেখানেই, সেই আশায় গুড়েবালি ঢেলে দেন মুশফিকুর রহিম ও জাকির হাসান। রানরেট ঠিক রেখে ধীর গতিতে এগিয়ে যান দুজনে। ৪৪ বলে অর্ধশতক তুলে নেন জাকির হাসান। চলতি বিপিএলে এটি জাকিরের দ্বিতীয় অর্ধশতক। তবে এরপর ইনিংস আর বড় হয়নি, দলকে তিন অংকের ঘরে রেখে ফিরেছেন তিনি।

এক বলের ব্যবধানে ফিরেছেন মুশফিকও, রান আউট হয়ে ৩৫ বলে ৩৯ রান করে ফেরেন তিনি। তবে তাতে বিপদ হয়নি, বার্লের ৬ বলে ১২ রানে ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় সিলেট। একটি করে উইকেট নেন হাসান মুরাদ, সাইফুদ্দিন ও নাহিদুল ইসলাম।

এর আগে টস হেরে আগে বল করতে আসে সিলেট। মাশরাফী বিন মর্তুজা একাদশে থাকলেও এইদিন বল হাতে দেখা যায়নি তাকে। একটি বলও করেননি সিলেট অধিনায়ক। তবে তিনি বল হাতে না নিলেও দারুণ বোলিং করেছে তার দল। ৮ উইকেট তুলে নিয়ে মাত্র ১১৩ রানেই থামিয়ে দেয় খুলনার ইনিংস।

টস জিতে আগে ব্যাট করতে নেমে একটি মুহূর্তও স্বস্তিতে থাকেনি খুলনা, নিয়মিত বিরতিতেই হারিয়েছে উইকেট। আসেনি বড় কোনো জুটি। উদ্বোধনী জুটি ভাঙে দ্বিতীয় ওভারেই, মাত্র ৮ রানে। ৬ বলে ৩ রান করে ইমাদ ওয়াসিমের শিকার হন মুনিম শাহরিয়ার। আরেক ওপেনার বালবির্নি ফেরেন দলীয় ২১ রানে, ১৩ বলে ৭ রান করেন তিনি। এর আগে ৯ রান করে ফেরেন শাইহোপ।

২১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা দলটা আর ঘুরে দাঁড়াতে পারেনি, ১৫ ওভারে ৭২ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ইয়াসির আলি ১২, সাব্বির রহমান ও সাইফুদ্দীন ফিরেন সমান ৬ রান করে৷ তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মাহমুদুল হাসান জয়। সপ্তম উইকেট জুটিতে এসে সঙ্গী হিসেবে পান নাহিদুল ইসলামকে। দু'জনে মিলে গড়ে তুলেন ২৫ বলে ৩৬ রানের জুটি।

নাহিদ-জয়ের জুটিতেই তিন অংকের ঘরে পৌঁছায় খুলনার ইনিংস। তবে ৩ বলের মাঝেই এই দু'জনকে হারায় খুলনা, ৪১ বলে ৪১ রান করে তানজিম সাকিবের শিকার হন জয়। নাহিদের স্ট্যাম্প ভাঙেন মোহাম্মদ আমির, আউট হবার আগে ১৭ বলে ২২ রান করেন এই অলরাউন্ডার।

বল হাতে এইদিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানজিম সাকিব, ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট নেন ইমাদ ওয়াসিম, ২৪ রানে ২ উইকেট শিকার করেন রুবেল হোসেন। ১ উইকেট যায় আমিরের ঝুলিতে।


tag ট্যাগ: #1111