calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মুশফিকের ডাবল সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মুশফিকের ডাবল সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই

মুশফিকুর রহিম ততক্ষণে দেড়শ পেরিয়ে হাঁটছেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির পথে। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছে মেহেদী হাসান মিরাজ। সতর্ক চোখে খুব যত্ন নিয়ে একেকটি বল মোকাবেলা করছেন মুশফিক। সবাই তখন অপেক্ষায় মুশফিকের ডাবল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট ২০২৪ • দুপুর ০২:৪৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৪ বার পঠিত

নিজের ইনিংস নিয়ে ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান বলেন, ‘ভালো লাগছে। দলের জন্য অবদান রাখতে পারাটা দারুণ। আশা করি আজকের দিন শেষে আমরা ওপরে থাকব। সত্যি বলতে, মাইলফলক আমার জন্য কেবল একটি সংখ্যা। যতক্ষণ পর্যন্ত দলে অবদান রাখতে পারছি, বিশেষ করে সেঞ্চুরি করতে পারছি এবং সেটাকে বড় সেঞ্চুরিতে রূপ দিতে পারছি, ম্যাচ শেষে সেটিই ম্যাচ জেতানো ইনিংস হতে পারে। আমার লক্ষ্য সবসময় এটিই থাকে।’

মুশফিক আরও বলেন, ‘২০০-২৫০ এসব স্রেফ সংখ্যা। ক্রিজে লম্বা সময় কাটাতে পেরে ও সতীর্থ কয়েকজনের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়তে পেরেই আমি খুশি।’

নিজের সাফল্যের রহস্য নিয়ে মুশফিক বলেন, ‘নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করি ও প্রতিটি দিন উন্নতির চেষ্টা করি। নিজের সঙ্গে লড়াই করার চেষ্টা করি। এটিই এখনও পর্যন্ত আমার রহস্য। সত্যি বলতে, আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় টিকতে হলে বা দেশের হয়ে ধারাবাহিকভাবে খেলতে হলে মাঠের ভেতরে ও বাইরে অনেক কাজ করতে হয়। খাদ্যাভ্যাসও এটার অংশ, জিমে ও মাঠে বাড়তি কাজ করতে হয়। কেউ সেটা দেখতে পারবে না। তবে নিজের কাজ করে যেতে হয়।’

tag ট্যাগ: #111