calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বিশিষ্টজনেরা জানালেন, স্বৈরাচারের দোসর হিসেবে জাপার অবস্থান কী।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিশিষ্টজনেরা জানালেন, স্বৈরাচারের দোসর হিসেবে জাপার অবস্থান কী।

বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ। তবে এ জন্য জাতীয় পার্টির দায়ও দেখছেন বিশ্লেষকরা। দলটির নেতাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। তবে অস্তিত্ব রক্ষায় এমন অবস্থান নেয়া হয়েছিল, দাবি জাতীয় পার্টির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ • দুপুর ০১:৩৭
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯০ বার পঠিত

রাজনীতিতে রহস্যময় এক দল জাতীয় পার্টি। যারা বেশিরভাগ সময় থেকেছে ক্ষমতাসীনদের ছায়ায়। সদ্য বিলুপ্ত সংসদে কাগজে-কলমে বিরোধী দল থাকলেও রাজনৈতিক মহলে আলোচিত ছিলো গৃহপালিত দল হিসেবে। নানা মহলের অভিমত, পরপর তিনটি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলেও কখনও নীরবে কখনও প্রকাশ্যে সমর্থন দিয়ে গেছে এরশাদের প্রতিষ্ঠিত দলটি।

শেখ হাসিনা সরকারের পতনের পর সব মহলে প্রশ্ন, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসে জাতীয় পার্টির ভূমিকা নিয়েও। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দাবি, দল বাঁচানোরে জন্যই নির্বাচনে অংশ নেন তারা।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগের ব্লাকমেইলিং প্রবণতা ছিল। তারা আমার ভাবির নেতৃত্বে একটা গ্রুপ তৈরি করলো আমরা কিছু বলটে গেলেই ওই দলকে জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করে দিত। তাই কিছুটা প্রেশারে হলেও এরশাদ সাহেব আওয়ামী লীগের সঙ্গে থেকেছেন। দলকে বাঁচাতে আমাদের সঙ্গে যারা কাজ করতে তাদের কথা ভেবে আমরা আওয়ামী লীগের সঙ্গে থেকেছি তবে সেটা ব্লাকমেইল ছিল।

তবে ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসরদেরও বিএনপি প্রত্যাখ্যান করে বলে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের বাদ দিয়ে আমরা বাকিদের গণতান্ত্রিক সংগ্রামে পেয়েছি। কিন্তু ফ্যাসিবাদ এবং তাদের দোসরকে আমরা পাইনি।

আর দেশে গণতন্ত্র হত্যায় আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিরও দায় দেখছেন সুশাসনের জন্য নাগরিক সজুন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ছিল। তারা কয়েক দফায় আওয়ামী লীগের সঙ্গে মিলে নির্বাচন করেছে। তাই জাতীয় পার্টি কোনোভাবেই দায় এড়াতে পারে না। এখন তাদের দিক করতে হবে ভবিষ্যতে তারা কীভাবে কাজ করবে।

অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ বিনির্মাণের কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান বদিউল আলম মজুমদার।