calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / দ্রুত সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি ফখরুলের।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

দ্রুত সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি ফখরুলের।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের যে সিদ্ধান্ত নিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ • বিকাল ০৩:২৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি। নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সমন্বয় সভা হয়।


মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সংস্কারের সিদ্ধান্ত যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য, দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নিতে হবে। সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে।


বিএনপির কর্মসূচি নিয়ে দলটির মহাসচিব জানান, ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দুই দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। ১৪ তারিখ বিকেলে শহীদ মিনারে সমাবেশ করা হবে। ১৫ তারিখ নয়াপল্টনে সমাবেশ হবে। ১৫ তারিখ বিভাগীয় শহরে গণতন্ত্র র‍্যালি অনুষ্ঠিত হবে।


ছাত্র-জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা চলছে মন্তব্য করে তিনি এমন অস্থিরতা প্রতিরোধে দেশবাসীর প্রতি আহ্বান জানান।