calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ইংল্যান্ড লিভিংস্টোন ঝড়ে সিরিজে সমতায় ফিরল।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ইংল্যান্ড লিভিংস্টোন ঝড়ে সিরিজে সমতায় ফিরল।

হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যেত ইংল্যান্ডের। কারণ তাদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৮ রানে জিতেছিল সফরকারী অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে তারা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, জশ ইংলিস ও ট্রাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ • রাত ০৯:৩৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬৩ বার পঠিত

সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শেষেই অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। যেখানে দলে রাখা হয়নি লিভিংস্টোনকে। তাই গতকালের (শুক্রবার) ম্যাচে নিজের পারফরম্যান্স দিয়ে নামটি হয়তো স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। গত তিন বছর ধরেই ইনজুরি প্রবণ ক্যারিয়ার গড়ছিলেন লিভিংস্টোন, এরই মাঝে কাল ছিল তার ৫০তম টি-টোয়েন্টি। কার্ডিফের ম্যাচটিতে ৪৭ বলে ৮৭ রান এবং বল হাতে ১৬ রানে ২ উইকেট শিকার করে তিনি দলকে জয় এনে দিয়েছেন।


নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা জ্যাকব বেথেলকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন লিভিংস্টোন। টি-টোয়েন্টির অন্যতম সেরা স্পিনার অ্যাডাম জাম্পাকে টানা চারটি বাউন্ডারিতে ২০ রান করেন বেথেল। তবে দলের জয়ের ভিত গড়ে দিয়েই ২৫ রান বাকি থাকতে আউট হয়ে যান তিনি। ২৪ বলের ইনিংসে নজরকাড়া ব্যাটিংয়ে ৪৪ রান করেন। প্রায় শেষ পর্যন্ত ক্রিজে থেকে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন লিভিংস্টোন। ৪৭ বলে ৮৭ রানের ইনিংসে তিনি ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকান। আর তাতেই ৩ উইকেট ও এক ওভার বাকি থাকতে লক্ষ্য পেরিয়ে যায় ইংল্যান্ড।


অজিদের হয়ে ম্যাথু শর্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেলেও, জয়ের হারে সেটি বৃথা গেল। এর আগে অস্ট্রেলিয়ান এই ওপেনার ব্যাট হাতে করেছিলেন ২৪ বলে ২৮ রান। আরেকপ্রান্তে টি-টোয়েন্টিতে দারুণ ধারাবাহিক ট্রাভিস হেড এদিন ব্যাট হাতে ঝড় তোলার অভ্যস্ততা দেখিয়েছেন। যদিও হেড মাত্র ১৪ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরে যান। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৩১ বলে ৫০ রান করেন। তার সঙ্গে মিলিয়ে ২৬ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জশ ইংলিস। শেষদিকে ক্যামেরন গ্রিন ও অ্যারন হার্ডি ঝোড়ো ক্যামিওতে নির্ধারিত ওভারে ১৯৩ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া।


ইংলিশদের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন লিভিংস্টোন ও ব্রাইডন কার্স। সিরিজের শেষ ম্যাচে রোববার ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দুই দল। যেটি সিরিজ নির্ধারণী ফাইনালে রূপ নেবে।