calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ক্রিকেটাররা ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ক্রিকেটাররা ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন।

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। আজ দুপুর ১টার ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ • বিকাল ০৪:১০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৬ বার পঠিত

রবিবারের ফ্লাইটে ১৬ সদস্যের দলের ১৫ জন ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন। দলের সঙ্গে সফর করেননি শুধু সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।


ঢাকা ছাড়ার আগে জেতার পরিকল্পনার কথা জানিয়ে গেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব। আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করব দলের হয়ে অবদান রাখতে।


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।