calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / গ্রেফতার পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

গ্রেফতার পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১০:০১
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৯ বার পঠিত

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবির যুগ্ম কমিশনার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


রবিউল ইসলাম জানান, মশিউরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে। কোনটাতে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।


ডিবি মশিউরকে সকলে জাল টাকা আবিষ্কারের কারিগর বলেই চিনতো। প্রতি বছর ঈদের সময় নগরীর বিভিন্ন স্থান থেকে কিছু লোককে ধরে এনে জাল টাকার নাটক সাজাতেন। এ নিয়ে গণমাধ্যমকর্মীরা তাকে প্রশ্ন করলে তাদের নানাভাবে হয়রানি করতেন এই মশিউর।


সর্বশেষে গত জুলাই মাসে যাত্রাবাড়ীতে এক আওয়ামী লীগের ব্যবসায়ীর কাছে ছাত্র-জনতা অস্ত্র পায়। পরে লোকজন তাকে মারধর করে। এ ঘটনায় ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটির শিক্ষার্থী মাসরুর হাসানকে ডিবি দিয়ে গত ২৫ জুলাই তার ডেমরার বাসা থেকে তুলে নিয়ে যায় মশিউর। পরে তাকে ডিবিতে আটকে রাখে ১ আগস্ট পর্যন্ত। এ নিয়ে তার বাবা ছেলের সন্ধান চাইতে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করতে যান। কিন্তু মশিউরের টিমের এডিডি লেলিন তার লোকজন দিয়ে মাসরুরের বাবা ও ভাইকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তাদের তুলে নিয়ে যান। মাসরুর হাসান বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ছাত্র।


এ ঘটনায় সেই সময় বিষয়টি সম্পর্কে জানতে এক সাংবাদিক ডিবির মশিউরকে কল করলে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, আপনি যদি তাদের বক্তব্য লেখেন তা হবে জঙ্গিবাদের পক্ষে লেখা ও রাষ্ট্রের বিরুদ্ধে লেখা বক্তব্য। তিনি সেই সময় দাবি করেছিলেন, পুরো পরিবার জামায়াত। তারা সন্ত্রাসী পরিবার। কিন্তু এ নিয়ে খোঁজ নেওয়া হলে জানা যায়, পরিবারটি মশিউরের জুলুমের শিকার।


এখানেই শেষ নয়, মশিউর মাসরুরকে সাত দিন আটকে রাখার পর গণমাধ্যমকর্মীদের ফোন পেয়ে তাকে এবং তার বাবা, ভাই এবং মামাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় এবং আদালতে তোলে।

tag ট্যাগ: #মশিউর