calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / খালেদা জিয়াহাসপাতাল থেকে বাসায় ফিরলেও সুস্থ নন : মির্জা ফখরুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

খালেদা জিয়াহাসপাতাল থেকে বাসায় ফিরলেও সুস্থ নন : মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খুব একটা সুস্থ নন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ • বিকাল ০৩:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কবে বিদেশে নেওয়া হবে; এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং- এটা মনে করছেন না। সেজন্য বিদেশে যেতে উনার বিলম্ব হচ্ছে।’

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে সাবেক প্রধানমন্ত্রীকে।

অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপার্সনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

tag ট্যাগ: #1111