calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / টাইগারদের রেকর্ড ব্যবধানে হারাল ভারত চেন্নাই টেস্টে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

টাইগারদের রেকর্ড ব্যবধানে হারাল ভারত চেন্নাই টেস্টে।

সাকিব আল হাসানকে নিয়ে আজ চেন্নাই টেস্টের চতুর্থ দিনের ব্যাট করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ৪১৮ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। চেন্নাই টেস্টে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ • দুপুর ১২:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৬৫ বার পঠিত

সাকিব আউট হয়ে যেতে পারতেন আজ সকালেই। তবে ভাগ্যের সহায়তা পেয়েছেন এই অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজার বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে চেয়েছিলেন সাকিব। তবে মিস করে বসেন তিনি। স্ট্যাম্পিং করার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন ঋষব পন্ত, তবে তিনি বল গ্লাভসবন্দী করতে পারেননি। সাকিবও ফিরে আসেন ক্রিজে, বেঁচে যান তিনি।


৫ রানে দিন শুরু করা সাকিব জীবন পাওয়ার পর নিজের ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। দলীয় ১৯৪ রানে ফিরতে হয়েছে তাকে। রবিচন্দ্রন অশ্বিনের বল ডিফেন্ড করেছিলেন তিনি, তবে ব্যাটের কানায় লাগায় পর প্যাডে ছুঁয়ে বল চলে যায় যশ্বসী জয়সোয়ালের হাতে। সাকিব ফিরেছেন ব্যক্তিগত ২৫ রানে।


এদিকে আজ ৫১ রানে দিন শুরু করা টাইগার অধিনায়ক শান্ত দেখেশুনে খেলছেন ভারতীয় বোলারদের। দলীয় সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিলেন তিনি। তবে অপরপ্রান্তে যোগ্য সঙ্গী পাননি তিনি। সাকিব ফেরার পর লিটন দাস ক্রিজে শান্তর সঙ্গী হন। দেখেশুনেই খেলছিলেন তিনি। তবে জাদেজার শিকার হয়ে ফিরতে হয়েছে তাকে। সকাল থেকেই পিচে ভালো টার্ন পাচ্ছিলেন ভারতীয় স্পিনাররা। জাদেজার বলে দারুণ ডিফেন্ড করেছিলেন লিটন, তবে ব্যাটের কানায় ছুঁয়ে বল চলে যায় স্লিপে, তা মুঠোবন্দী করেন রোহিত শর্মা।


এদিকে লিটন ফেরার পর মেহেদী মিরাজও শান্তকে সঙ্গ দিতে পারেননি। অশ্বিনের বলে জাদেজার মুঠোবন্দী হয়ে তিনি সাজঘরের পথ ধরেন। স্বীকৃত ব্যাটারদের মধ্যে তখন ক্রিজে ছিলেন কেবল শান্ত। ৮২ রানে ব্যাট করছিলেন তিনি। তবে শতকের পথে আর এগোনো হয়নি টাইগার অধিনায়কের। তিনি ফিরে যান জাদেজার বলে।


শান্ত ফেরার পর বাংলাদেশের হার সময়ের ব্যাপার ছিল মাত্র। আর বিশাল জয় তুলে নিতে ভারতীয় বোলাররাও খুব বেশি সময় নেননি। অশ্বিনের বলে তাসকিন আউট হওয়ার পর হাসান মাহমুদকে সাজঘরের পথ দেখান জাদেজা। তাতেই নিশ্চিত হয় একদিন হাতে রেখেই ভারতের ২৮০ বিশাল জয়। চতুর্থ ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন অশ্বিন, ৩ উইকেট পেয়েছেন জাদেজা, বাকি ১ উইকেট নিয়েছেন বুমরা।