calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক আমরা চাই : জি এম কাদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক আমরা চাই : জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। তিনি বলেন, নির্বাচনে আমাদের ফলাফল যাই হোক এটা কোনো বিষয় না। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৮:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৭৬ বার পঠিত

তিনি বলেন, ‘কারো দয়া-দাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামপুর থানা সংলগ্ন প্রধান সড়কে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির কর্মীর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, প্রজাতন্ত্র হচ্ছে দেশের সাধারণ মানুষই দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতিনিধিরা দেশের মালিকদের (সাধারণ জনগণ) ইচ্ছে অনুযায়ী দেশ পরিচালনা করবেন। সাধারণ মানুষের ইচ্ছেমতো প্রতিনিধিরা কাজ না করলে পরবর্তী সময়ে দেশের মালিকরা যেন নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করতে পারবেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, সকল মানুষ সব অধিকার সমান ভাবে ভোগ করবে। সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভালো জিনিসের ভালো দাম দিতে হয়। স্বস্তা জিনিস কখনোই ভালো হয় না। তাই, দেশের মঙ্গলের জন্য হয় ভালো দাম দিতে হবে। সেজন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

তিনি আরো বলেন, ১১ বছর অতিবাহিত হলো এখনো সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার হয়নি। ১১ বছরে ৯৫ বার তারিখ পরিবর্তন হয়েছে কিন্তু তদন্ত রিপোর্ট দিতে পারেনি সংশ্লিষ্ট সংস্থা। দেশের মানুষ সাগর-রুনী হত্যার বিচার দেখতে চায়।

তিনি বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঘতকরা চিহ্নিত হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করা হবে। ১১ বছর অতিবাহিত হলো দেশের মানুষ জানতে পারলো না, কেন বা কারা এই নির্মম হত্যাযজ্ঞ ঘটালো। সাগর-রুনী হাত্যাকাণ্ড কী সাংবাদিকদের জন্য সতর্কবার্তা? এতবড় হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, অথচ কারো যেনো জবাবদিহিতা নেই।

‘সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচারে দায়িত্বহীনতার দায় কেউ এড়াতে পারবে না। দেশের মানুষ মনে করছে, প্রভাবশালী একটি মহল সাগর-রুনী হত্যা মামলা প্রভাবিত করছে। সাধারণ মানুষের ধারণা, সত্য ফাঁস হয়ে যাবে সেই ভয় থেকেই সাগর-রুনী হত্যার বিচার হচ্ছে না,’ বলেন তিনি।

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আরো সাহসী হয়ে সত্য তুলে ধরুন। সাগর-রুনী হত্যার বিচার হতেই হবে।

সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ষড়যন্ত্র করে জাতীয় পার্টি চেয়ারম্যানের কণ্ঠরোধ করা যাবে না। মামলা-হামলা মোকাবেলা করেই জাতীয় পার্টি এগিয়ে চলবে।

তিনি বলেন, দ্রব্যমূল্য যেভাবে বেড়েই চলছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এভাবে নিত্যপণ্যের দাম বাড়লে সাধারণ মানুষ তা মেনে নেবে না। রমজানের আগেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, জহিরুল আলম রুবেল, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, শরফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে প্রমুখ।


tag ট্যাগ: #1111