calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বিএনপি নেতা খোকনকে শোকজ করা হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা করায়।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপি নেতা খোকনকে শোকজ করা হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা করায়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা উপেক্ষা করে নোয়াখালী নিজ সংসদীয় আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করায় তাকে শোকজ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১০:১০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯০ বার পঠিত

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়েছে।


বিএনপির একটি সূত্র জানিয়েছে, কেন দলীয় নির্দেশনা অমান্য করে খোকন মোটরসাইকেল শোভা করেছেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে জানতে মাহাবুব উদ্দিন খোকনকে একাধিকবার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় দপ্তর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশনা দেওয়া হয়।

tag ট্যাগ: #বিএনপি