calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য বড় অংকের অনুদান ঘোষণা করলেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য বড় অংকের অনুদান ঘোষণা করলেন।

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার (২৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা) অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ • দুপুর ০১:৫৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়ংর্কে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি ইভেন্টে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।


দেশটির স্টেট ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সহায়তার মধ্যে ৭০ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি। আর ইউএসএআইডির ১২৯ মিলিয়নের মধ্যে ৭৮ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে।


যুক্তরাষ্ট্র আশা করছে, এই সহায়তা মিয়নমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচাতে সাহায্য করবে। এছাড়া দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রেও রোহিঙ্গাদের সাহায্য করবে এই সহায়তা তহবিল। একইসঙ্গে রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোরও সুযোগ করে দেবে। যুক্তরাষ্ট্র মনে করে, এই সহায়তা তহবিল রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্যও অনুপ্রেরণা জোগাবে।


২০১৭ সাল থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য ২.৫ বিলিয়ন ডলার আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২.১ বিলিয়নই এসেছে বাংলাদেশে। এই অনুদানের ১.৩ বিলিয়ন সরাসরি পাঠানো হয়েছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে। বাংলাদেশে সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে দেশটির দূতাবাস।

tag ট্যাগ: #রোহিঙ্গা