calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ টসে হেরে ব্যাটিং এ।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ টসে হেরে ব্যাটিং এ।

কানপুর টেস্টে টস ভাগ্যটা সঙ্গ দিল ভারতকে। অধিনায়ক রোহিত শর্মা নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ফলে এই টেস্টে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ। আকাশে মেঘ আছে, ভারত অধিনায়ক রোহিত শর্মা সেটাই ব্যবহার করতে চাইছেন। একাদশে তিন পেসারও রাখা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১১:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৩ বার পঠিত

প্রথম ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ, বিশেষত শুরুর দিকে। রোহিত শর্মা জানালেন, এবারও বাংলাদেশ ভালো লড়াই করবে বলেই মনে করছেন তিনি, ‘প্রথম ম্যাচে ব্যাট হাতে আমরা ভালো শুরু করিনি, কিন্তু আমরা রান করার উপায় খুঁজে পেয়েছি এবং বোলাররা তাদের কাজটা করেছে। আমি এখানে ভিন্ন কিছু আশা করি না, আমাদের চ্যালেঞ্জ করা হবে তবে আমাদের বাউন্সব্যাক করার অভিজ্ঞতা আছে।’


এদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টস জিতলে তিনিও ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। কেন? সে প্রশ্নের জবাবটা দিলেন এরপরই, ‘প্রথমে ব্যাট করতে পেরে খুশি, আমরা শুরুতে ব্যাটিংই করতে চেয়েছিলাম। ব্যাট করার জন্য ভালো উইকেট বলে মনে হচ্ছে।’


ব্যাটাররা আগের টেস্টে হতাশ করেছেন। তবে শান্ত বিষয়টা নজরে আনছেন ইতিবাচকভাবে। তিনি বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে আমরা শুরু করলে ভালো স্কোর করতে হবে। আশা করি আমাদের ব্যাটাররা আজ বড় স্কোর করতে পারবে। তবে নতুন বলের ব্যাটিংই মুখ্য হবে।’


বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।


ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।