calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / দুই মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

দুই মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিশেষ ক্ষমতা আইনে কক্সবাজারের চকরিয়া থানায় করা দুইটি মামলা থেকে অব্যাহতি পেলেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার জাবেদের আদালত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১১:৪০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩১ বার পঠিত

সিনিয়র আইনজীবী আবু সিদ্দিক ওসমানী জানান, দীর্ঘ ১৭ বছর ধরে এই মামলা দুটিতে সরকার কিংবা বেসরকারি সাক্ষী আদালতে হাজির হয়নি। তাই মামলা দুটি যদি আদালতে থাকে তাহলে আদালতের কর্মঘণ্টা অহেতুক নষ্ট হবে। সেই মর্মে মামলা দুটি ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় খারিজ করে সব আসামিকে অব্যাহতি দেন আদালত।


এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও মিথ্যা মামলা থেকে আদালত আজ আমাকে মুক্তি দিয়েছেন। আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। গেল ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের কাছে রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ গায়েবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। যদি সেসব মামলা থেকে তাদের খালাস দেওয়া হয় তাহলে দেশের জনগণ ও গণতন্ত্র মুক্তি পাবে।


এদিকে সালাহউদ্দিন আহমেদের আদালতে আসার খবরে লোকে লোকারণ্য হয়ে পড়ে আদালত প্রাঙ্গণ।


আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালে চকরিয়া উপজেলার পালাকাটা এলাকার বদিউর রহমান ও বদরখালীর মাহমুদুল হক বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।