calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বৃষ্টির শঙ্কা দ্বিতীয় দিনেও : কানপুর টেস্ট।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বৃষ্টির শঙ্কা দ্বিতীয় দিনেও : কানপুর টেস্ট।

টেস্ট শুরুর আগেই কানপুরের আকাশে ছিল মেঘের আনাগোনা। বৃষ্টির চোখ রাঙানি ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিল, শুক্রবার প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। এবং বাস্তবে সেটাই হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ • দুপুর ১২:২৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩১ বার পঠিত

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হওয়া প্রথম দিনের খেলা মধ্যাহ্ন ভোজের পর ম্যাচের ৩৫ ওভার যেতেই বন্ধ হয়েছে, তারপরে আর শুরু করা যায়নি। খেলা বন্ধ হওয়ার সময় পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৭ রান।


বৃষ্টি কানপুর টেস্টের সঙ্গে এমনভাবে লেপ্টে আছে যে, সবাই এই টেস্টের পরিণতি, চালচিত্র নিয়ে মাথা ঘামানোর চেয়ে আবহাওয়া মানে বৃষ্টি নিয়েই বেশি ভাবছেন।


এদিকে আজ শনিবার টেস্টের দ্বিতীয় দিনেও আছে বৃষ্টির শঙ্কা। ৮০ ভাগ বৃষ্টির কথা বলা আছে আবহাওয়ার রিপোর্টে। আর রবিবার তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ৫৯ ভাগ।