calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ক্র্যাব-ডিএমপি: ডিএমপি কমিশনার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ক্র্যাব-ডিএমপি: ডিএমপি কমিশনার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর শান্তি শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে। তেমনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বিভিন্নভাবে অপরাধ বিষয়ক সংবাদ ও তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে যাচ্ছে, যা অপরাধ নিয়ন্ত্রণে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ • বিকাল ০৫:৫৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৬ বার পঠিত

তিনি আশা প্রকাশ করে বলেন, দুটো সংগঠনের মধ্যে যে সুসম্পর্ক ঐতিহ্যগতভাবে ছিল এটা থাকবে এবং সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আজকের এ সুন্দর খেলার আয়োজন করার জন্য আয়োজক সংস্থা ও সব সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।

পরে পল্টন আউটার স্টেডিয়ামে ক্র্যাব আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যদের সাথে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বলেন, ক্র্যাবের জন্মলগ্ন থেকেই ডিএমপির সাথে সম্পর্ক। খেলাধুলা হচ্ছে বিনোদনের মাধ্যম। নিয়মিত খেলাধুলা করলে কর্মস্পৃহা বৃদ্ধি পায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ক্র্যাবের জন্য একটি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করার আহ্বান জানান তিনি।

স্পন্সর হিসেবে সহযোগিতা করায় ওয়ালটন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। শত কর্মব্যস্ততার মাঝে ডিএমপি কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও ডিএমপিকে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানসহ ক্র্যাবের সদস্য ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #1111