calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশের ইমরানুর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের ইমরানুর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। কাজাখস্তানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তিনি ৬০ মিটার স্প্রিন্টে এ জয় পান। স্বর্ণ জয়ের পথে ইমরানুর সময় নেন ৬ দশমিক ৫৯ সেকেন্ড। যদিও তার...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:০৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

সেমিফাইনালে অনেকটা পথ এগিয়ে থেকেও শেষ দিকে কাতারের প্রতিযোগীর কাছে ফটো ফিনিশিংয়ে হেরে দ্বিতীয় হন ইমরানুর। সেখানে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি, প্রথম হন কাতারের ফেমি সেউন ওগুনোডে।

গত বছর এই ইভেন্টে সার্বিয়ার বেলগ্রেডে ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন তিনি। কাজাখস্তানে শনিবার সকালের হিটে ইমরানুর সময় নেন ৬ দশমিক ৭০ সেকেন্ড।

এই ইভেন্টে মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে ছিটকে যান ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।

tag ট্যাগ: #1111